1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে মাছ ধরতে বেড়িয়ে নিখোঁজের পর লাশ মিলল মৎস খামারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৮ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

মাছ ধরতে বেড়িয়ে নিখোঁজের ৩৯ ঘন্টা পর সোমবার (১ জানুয়ারী) সন্ধ্যায় লাশ মিলল মৎস খামারে।
ঘটনাটি ঘটে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা গ্রামের ‘ভাইয়া গ্রুপ’র পাশের একটি মৎস খামারে।
পুলিশ ও স্বজনরা জানান, বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের মৃত: আব্দু মিয়ার পুত্র জালাল মিয়া(৫২) গত শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিল থেকে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। সোমবার (১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫টায় দেবীদ্বার ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী দেবীদ্বার উপজেলার ছগুরা গ্রামের ‘ভাইয়া গ্রুপ’র পাশের একটি মৎস খামারে তার মরদেহ ভাসমান অবস্থায় খুঁজে পান মৃতের স্বজনরা।
সংবাদ পেয়ে দেবীদ্বার থানা, দেবপুর পুলিশ ফাড়ি এবং বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। নিহতের বাড়ি বুড়িচং উপজেলায় হওয়ায় এবং বুড়িচং থানায় রোবার (৩১ ডিসেম্বর) নিখোঁজ ডায়েরী করায় বুড়িচং থানা পুলিশকে নিহতের মরদেহ বুঝিয়ে দিয়ে দেবীদ্বার থানা পুলিশ চলে আসে।
নিহতের ছেলে আলমগীর(৩৭) জানান, তার বাবা মাছ ধরার সখছিল, প্রায়ই মাছ ধরতে খালে-বিলে নদীতে জাল ফেলতেন। গত শনিবার রাতে মাছ ধরতে যেয়ে তিনি নিখোঁজ হন। গতকাল রোববার খোঁজাখুজির পর ভাইয়া গ্রুপ সংলগ্ন মৎস খামারের পাশের জমিতে বাবার পায়ের জুতা ও মাছ ধরার জাল পরিত্যাক্ত অবস্থায় খুঁজে পাই। আমরা ওই মৎস খামারে জাল ফেলে এবং ডুবিয়ে অনেক খুঁজেও তাকে পাইনি। এ ঘটনায় গতকালই বুড়িচং থানায় জিডি নং-১৪৯১২৩। আজ ওই মৎস খামারেই তার মরদেহ ভাসমান অবস্থায় পাই। আমাদের সন্দেহ কেউ বাবাকে হত্যা করে মৎস খামারে ফেলে রেখেছে।
নিহত জালাল মিয়ার শ্যালক কংশনগর গ্রামের আবুল হোসেন জানান, আমরা মরদেহ সনাক্ত করেছি। নিহত জালাল মিয়ার পরিবারে স্ত্রী, ২ কণ্যা ও ১ পুত্র সন্তান রয়েছে। পেশায় তিনি গাছ কাটার শ্রমিক ছিলেন। পুত্র আলমগির রিক্সা চালায়, ২ কণ্যা বিয়ে দিয়েছেন।
তবে ভাইয়া গ্রæপের পরিচালক আল আমিন জানান, গতকাল নিহতের পরিবারের লোকজন স্থানীয় ইউপি মেম্বারসহ এসে আমার ওয়েল মিলের সর্বত্র খুঁজে দেখেন, এমনকি আমার প্রতিটা তেলের ড্রামও খুঁজেছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন। অথচ তিনি আমার কর্মচারীও না তার সাথে কোন সম্পর্কও ছিলনা।
এ ব্যাপারে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সন্ধ্যা ৭টায় ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি, ছোরতহাল রিপোর্টে আঘাত জনিত তেমন কিছু পাওয়া যায়নি। তবে ঘটনাটি গরুত্বসহকারে তদন্ত এবং ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা যাচ্ছেনা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান