1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ৪০ দিন পর সাব্বিরের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাথায় গুলিবিদ্ধ আহত সাব্বির(১৭) ৪০ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে শনিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
সাব্বির দেবীদ্বার পৌর এলাক্রা ভিংলাবাড়ি গ্রামের মৃত: আলমগীর মিয়ার পুত্র। সাব্বির পেশায় একজন অটো চালক ছিলেন। স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে থানা ঘেরাও করাকালে মাথায় পুলিশের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। ওই দিন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুমেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ‘গ্রীণ লাইফ হসপিটালে’ চিকিৎসা সেবা দেয়া হয়। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাড়িতে আসেন। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হঠাৎ মাথা ঘুরিয়ে পড়ে গেলে তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের মা’ রীনা বেগম পুত্র শোকে বার বার মুর্চ্ছা যাচ্ছেন। গত দু’বছর পূর্বে স্বামী হারিয়েছেন। পুত্র সাব্বির তখন এসএসসি পরীক্ষার্থী হলেও পিতার মৃত্যুর কারনে পরিবারের হাল ধরতে যেয়ে আর এসএসসি পরীক্ষা দেয়া হয়নি। সাব্বির যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে স্কুল ছেড়ে তার মা’ ও দুই ভাই বোন সিয়াম(১১) ও সামিয়া(৬)সহ ৪ সদস্যের পরিবারের ভরনপোনে অটো চালিয়ে সংসার হাল ধরেন। তার মৃত্যুতে পুরো পরিবারটি এখন অন্ধকারে। শনিবার বাদ আসর নিজ বাড়িতে সাব্বিরের জানাযা সম্পন্ন হয়।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, নিহতরে মরদেহ ছোরতহাল তৈরী পূর্বক ময়না তদন্তের জস্য লাশ নিতে চাইলে স্থানীয়রা লাশ দিতে চাচ্ছেনা।
এ ব্যপারে সার্কেল এসপি শাহ মোহাম্মদ তারিকুজ্জামান বলেন, নিহতরে লাশ ময়না তদন্তের জন্য ওসি তদন্ত শাহিনকে পাঠিয়েছিলাম। এদিকে ওসি তদন্ত শাহিন বলেন- সাব্বিরের মৃত্যুর খবর পাওয়ার পর আমরা তার বাড়িতে যাই। সেখানে গিয়ে তার মরদেহের ময়নাতদন্তের জন্য অনুরোধ করি। কিন্তু স্থানীয় লোকজন আমাদের বাধা সৃষ্টি করে বলেন- তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করবেন। পরে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সাব্বিরের মরদেহ দাফনের অনুমতি দিয়ে থানায় ফিরে আসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা