1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৩৬ বার দেখা হয়েছে

দেবীদ্বার প্রতিনিধি:

প্রকৃতির অর্জিত সম্পদগুলো ধ্বংস করছি কিন্তু সেই ধ্বংসযজ্ঞের শূন্যস্থান পুরন করছিনা। ফলে বিশ্বকে নতুন নতুন প্রাকৃতিক দূর্যোগ, মহামারী মোকাবেলা করতে হচ্ছে। বিশ্বকে সব রাষ্ট্রের মানুষের বসবাসের উপযোগী রাখতে পরিবেশ- জলবায়ু- জীববৈচিত্র সংরক্ষণ উন্নয়ন সংক্রান্ত নীতিমালা প্রতিপালনের পাশাপাশি আমাদের সচেতন হতে হবে।
বুধবার (৫ জুন) বিকেলে উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রসুলপুর ভ‚মিহীন সংগঠন, নিজেরা করি সংস্থা ও শিশু-কিশোরদের যৌথ উদ্যোগে আয়োজিত মানব বন্ধন, র‌্যালী ও আলোচনা সভার প্রধান আলোচক প্রবীন রাজনীতিক, লেখক, কবি আব্দুল হান্নান মূন্সী ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি আরো বলেন, আমরাই আমাদের বিশ^ময় পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছি। জলবায়ুর পরিবর্তন, জীববৈচিত্রের বিলুপ্তির হার সীমা অতিক্রম করে ফেলেছে। আগামী প্রজন্ম তথা মানব সভ্যতা, জলবায়ু এবং জীববৈচিত্র আজ চরম হুমকীর মুখে। যার কারনে মানবসৃষ্ট প্রকৃতির বিপর্যয়ে প্রভাব ফেলছে প্রাকৃতিক দূর্যোগে। আমরা খাল- বিল- নদী- নালা ভরাট করে ইমারত তৈরী করছি। পাহার কেটে সমতল করছি, বৃক্ষ নিধনে প্রাকৃতিক ভাবে সৃষ্ট বন উজার করে স্বার্থের মহা উৎসব পালন করছি, ব্যবহার করছি দির্ঘমেয়াদী পরিবেশ বিপর্যয়ের উপকরণ প্লাষ্টিক সামগ্রী। খনিজ সম্পদগুলোর অপব্যবহার এবং প্রাত্যহীক ব্যবহারে কল- কারখানা, বিভিন্ন মরনাস্ত্রের বিষাক্ত কালো ধোঁয়ায় পৃথিবীর বায়ুমন্ডল অন্ধকার করছি।
‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রসুলপুর ভ‚মিহীন সংগঠনের আঞ্চলিক সভাপতি ফজর আলী মেম্বারের সভাপতিত্বে এবং নিজেরা করি সংস্থার সংগঠক উজ্জল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল নাসের, বিশেষ অতিথি নিজের করি সংস্থা কুমিল্লা অঞ্চলের সমন্বয়ক আব্দুল জব্বার, প্রধান আলোচক প্রবীন রাজনীতিক, লেখক, কবি আব্দুল হান্নান মূন্সী, ভ‚মিহীন নেতা মালেকা বেগম, শিশু পড়সি দাস, কিশোরী রিঙ্কু দাস, সোহাগ প্রমূখ। রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ভ‚মিহীন সংগঠন, নিজেরা করি সংস্থা ও শিশু-কিশোরদের যৌথ উদ্যোগে মানব বন্ধন, র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। এর আগে রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের মাঠ এবং রসুলপুর বাজারের বর্জ্য ও প্লাষ্টিক অপসারণ করে তা জ¦ালিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা