1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

দেবীদ্বারে পৃথক সড়ক দূর্ঘটনায় অটোচালক ও মাংস বিক্রেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৮ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী সোহাগ মিয়া(২৮) নামে এক মাংস বিক্রেতা এবং অপর ঘটনায় শাহাদাত হোসেন (১৪) নামে অটোরিকশা চালক মারা গেছেন।
স্থানীয়রা জানান, সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কুমিল্লা- সিলেট মহাসড়কের দেবীদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী মাংস বিক্রেতা সোহাগ মিয়া (২৮) মারা গেছেন।
সোহাগ মিয়া দেবীদ্বার পৌরএলাকার দক্ষিণ ভিংলাবাড়ির মৃত মিজানুর রহমানের ছেলে। তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দাউদকান্দি এলাকায় সে মারা যায়। নিহত সোহাগ দেবীদ্বার নিউমার্কেট এলাকার মাংস বিক্রেতা ছিলেন। সোহাগের বাবা দেবীদ্বার নিউমার্কেটে মাংস বিক্রেতা মিজানুর রহমানও গত চার বছর আগে একই স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় মারা গেছেন।
অপর ঘটনায় অটো চালক শাহাদাত হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে রোববার (১১ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৃষ্টি চলাকালে দেবীদ্বার-চান্দিনা সড়কের বারেরা এলাকায় দ্রুতগামী একটি সিএনজির সাথে তার অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে ওই দূর্ঘটনা সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত শাহাদাত হোসেনের গ্রামের বাড়ি উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর। সে দেবীদ্বার-চান্দিনা সড়কের ডাঃ জসিম উদ্দিন হাড়ভাঙ্গা হাসপাতালের সামনের চা’ দোকানী দরিদ্র শাজাহানের ছোট ছেলে শাহাদাত হোসেন। অভাবের সংসারে পরিবারের সহযোগিতায় শাহাদাত অটোরিকশা চালাতো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা