1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেবীদ্বারে গভীর রাতে মায়ের বুক থেকে সন্তান নিখোঁজ পুকুরে মিলল মরদেহ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৬ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

গভীর রাতে ঘুমন্ত মায়ের বুক থেকে সন্তান নিখোঁজের ১৩ ঘন্টা পর বাড়ির পাশের পুকুরে মিলল সন্তানের মৃতদেহ।
ঘটনাটি ঘটে শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (দক্ষিণ পাড়া) একতার বাড়িতে এবং রোববার (০১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশু মেহরাব হোসেনের বয়স ১ বছর ৯মাস। সে দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের (দক্ষিণ পাড়া) একতার বাড়ির রাজমিস্ত্রি মো. মুখলেছের পুত্র।
স্থানীয়রা জানান, শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাতে শিশুটির মা’ সন্তানকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মাঝরাতে ঘুম থেকে জেগে দেখেন সন্তান নেই। সন্তান চুরির অভিযোগে ভিক্টিম শিশুর বাবা মো. মুখলেছ (৩৯) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের অভিযুক্ত করে রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে দেবীদ্বার থানায় একটি অভিযোগপত্র দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যেয়ে বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে। ভিক্টিম শিশু মেহরাব হোসেনের বাবা মো. মুখলেছ জানান, আমি পেশায় রাজমিস্ত্রি, আমার ৩ পুত্র ও এক কণ্যা সন্তান রয়েছে। গত রাতে, রাতের খাবার খেয়ে আমরা খাটে ঘুমিয়ে পড়ি। মেহরাব হোসেন আমার ও আম্রা স্ত্রীর মাঝখানে ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে আমার স্ত্রীর সূর চিৎকারে ঘুম থেকে জেগে উঠি। বৈদ্যুতিক বাতি জ¦ালিয়ে দেখি খাটে আমার সন্তান নেই। পেছনের দরজা খোলা। আমাদের সূর চিৎকারে বাড়ির এসে খোঁজাখুজি করে কোথাও পাইনি। পরে পুলিশ এসে পুকুর থেকে আমার সন্তানের লাশ উদ্ধার করেছে। বিকেল ৪টায় ঘটনামস্থল থেকে এসআই শুভ জানান, তদন্ত চলছে। লাশ উদ্ধার হয়েছে, ছোরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের পূর্বে সঠিক কিছু বলা যাবেনা।
ভিক্টিম মেহেরাবের মা’ মোসাঃ রুবী আক্তার জানান, আমি আমার মানিককে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে পড়ি। রাতে হঠাৎ জেগে দেখি আমার সন্তান বুকে নেই। কারা আমার সন্তানকে চুরি করে নিয়ে হত্যা করল তাদের বিচার চাই।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সন্তান চুরির অভিযোগে ভিক্টিমের বাবা মুখলেস থানায় অভিযোগ করলে এস,আই শুভর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পাঠাই। সে বিকেল ৩টায় বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান