রুহুল আমিন হাজারী, দেবিদ্বার:
দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো: আনিছুর রহমান। এর আগে তিনি সুদীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে সুনামের সাথে অত্র হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপরদিকে অত্র হসপিটালের প্রশাসনিক কর্মকর্তা হিসাবে পদোন্নতি পেয়েছেন মো: সুজন আহমেদ, এর আগে তিনি সুনামের সাথে অত্র হসপিটালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) সকালে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন, অত্র হসপিটালে চেয়ারম্যান, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মোমেন(সুমন) ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মো: সোহেল রানা, ব্যবস্থাপনা পরিচালক আতিকউল্লাহ সরকার সহ আরো অনেকে।