1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

ছাগলে কাঠাল গাছ খাওয়াকে কেন্দ্র করে কৃষক খুন দেবীদ্বার হাসপাতালে স্বজনদের আহাজারী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৮১ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি

ছাগলে কাঠালের চারা খাওয়াকে কেন্দ্র করে একজন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা আড়াইটায় কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ৫নং পূর্বধৈর (পশ্চিম) ইউনিয়নের এলখাল গ্রামে। আহত বিল্লাল হোসেন সরকাকে তার ভাবী রীনা আক্তার ও ভাগ্নি সুমি আক্তার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমাইয়া আক্তার বিল্লাল হোসেনকে মৃত: ঘোষণা করেন। এতে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত স্বজনদের আহাজারীতে ভারী হয়ে উঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয়রা জানান,ওই গ্রামের বিল্লাল হোসেন ঘটনার দু’দিন আগে ঘরের আঙ্গীনায় কাঠালের চারা রোপন করেন। আজ সকালে প্রতিবেশী মোল্লা বাড়ির মঞ্ছর আলীর ছেলে কালন মিয়া(৩৫)’র একটি ছাগল এসে বিল্লালের কাঠালের চারাগুলো খেয়ে ফেলে। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতা হাতি, মারা মারি শুরু হয়। এতে করে বিল্লাল ও তার ছোটভাই আইয়ুব আলী(৩৫) ও প্রতিপক্ষের কালনসহ উভয় পক্ষের প্রায় ৭ জন আহত হয়। আহতদের দেবীদ্বার, মুরাদনগর ও কুমেক হাসপতালে চিকিৎসা সেবা দেয়া হয়।
নিহত যুবক বিল্লাল হোসেন সরকার(৪২) এলখাল গ্রামের মৃত: ইসমাইল সরকারের ছেলে। বিল্লাল হোসেন পেশায় কৃষক।
নিহত বিল্লালের স্ত্রী নাজমা বেগম জানান,কালনের ছাগল আমাদের কাঠাল গাছের চারা খেয়ে ফেলায় বিল্লাল এ নিয়ে প্রতিবাদ করলে প্রতিপক্ষের কালান ও তার ছেলের নেতৃত্বে ১০/১২ জন লোক দা, ছোড়া, লাঠি নিয়ে আমাদের বাড়িতে এসে হামলা চালায়। এতে আমার স্বামীকে কুপিয়ে মারাত্মক যখম করায় তাকে দেবীদ্বার হাসপাতালে নেয়ার পর মারা যায়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ব্যপারে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রিয়াজ উদ্দিন চৌধূরী’র সাথে যোগাযোগ করলে তিনি জানান,ঘটনা শুনেছি,ঘটনাস্থলে আছি। এখনো কোন পক্ষই থানায় এসে অভিযোগ বা মামলা করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক