1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ কুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশ কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

চৌদ্দগ্রামে ১৮ মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৮টি মামলায় সাজাপ্রাপ্ত ও আরও ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আবুল কাশেম সেলিম (৪৪) নামে এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত আবুল কাশেম উপজেলার উজিরপুর ইউনিয়নের বেলঘর (উজিরপুর) গ্রামের মৃত আলী আহাম্মদ এর ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালত কর্তৃক রায়ে ১৯ বছর ২ মাসের সাজাসহ ৭৪ লাখ ৬৭ হাজার ৭৪০ টাকা অর্থদন্ড রয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম জানান, ‘চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই ইমরান হোসেন ও ইসমাইল হোসেনসহ থানা পুলিশের একটি টিম ওয়ারেন্ট তামিলে তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রামের কোতয়ালী থানাধিন খাতুনগঞ্জ এলাকা থেকে রোববার রাতে ১৮টি মামলায় সাজাসহ মোট ২১টি মামলার পরোয়ানাভুক্ত আসামী আবুল কাশেম সেলিমকে গ্রেফতার করে। আটককৃত আসামী দীর্ঘ পনের বছর যাবৎ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে ছিলো। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ওয়ারেন্ট তামিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌদ্দগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতহাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশকুমিল্লায় একই ঘরের দুই কক্ষে ঝুলছিল মা-মেয়ের লাশকুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক