1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

চান্দিনায় ৬ বছরের সাজার এড়াতে ২৬ বছর পলাতক,অবশেষে গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৩৫২ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের বাসিন্দা মোসলেম মিয়া। ৬ বছরের সাজার ভয়ে প্রায়২৬ বছর পর চট্টগ্রাম থেকে তাকে আটক করে চান্দিনা থানা পুলিশ।
বুধবার (১১ জানুয়ারী) সকালে চট্টগ্রাম ডাবলমুড়িং থানাধীন সবুজবাগ এলাকা থেকে আটকের পর বিকেলে চান্দিনা থানায় আনা হয় তাকে। মোসলেম মিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামের মৃত রহমত আলী’র ছেলে।
জানা যায়,মোসলেম মিয়া(৪২) দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। বাবা চট্টগ্রাম শহরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করার কারণে পরিবারের সাথে চট্টগ্রামেই বেড়ে উঠা তার। চট্টগ্রামে থাকা অবস্থায় কিশোর বয়সে শহরের পাঠানতলী খাঁন সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনায় আসামী হন তিনি। বিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তিনি চট্টগ্রাম ডাবুলমুরিং থানা পুলিশের হাতে গ্রেফতারও হন। প্রায় দুই মাস পর চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে আদালতে নিয়মিত হাজিরাও দিয়ে আসছিলেন। এসময় তিনি কর্মজীবনে চট্টগ্রাম ইপিজেড-এ চাকুরী করতেন।
১৯৯৬ সালে আদালতের নির্ধারিত দুই তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। সেই থেকে পালিয়ে বেড়িয়েছেন মোসলেম তিনি। ২০০২ সালে বিজ্ঞ আদালত সেই মামলায় তার বিরুদ্ধে ৬ বছরের সশ্রম কারাদন্ড দেয়। কারাদন্ডের তোয়াক্কা না করে নিজের কর্মজীবন নিয়ে ব্যস্ত সময় পার করতে থাকেন মোসলেম। চট্টগ্রামের পাঠানতলী থেকে কয়েকদফা বাসা বদল করে ২০০৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দাম্পত্য জীবনে ১ মেয়ে ২ ছেলের জনক।
এদিকে,২০০২ সালে সাজাপ্রাপ্ত মামলার আসামী গ্রেফতারে চান্দিনা থানায় গ্রেফতারী পরোয়ানা আসে। বছরের পর বছর অনেক পুলিশ অফিসারের বদলী হলেও সাজাপ্রাপ্ত আসামী মোসলেম এর খোঁজ নেই। অবশেষে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জহিরুল ইসলাম চট্টগ্রাম থেকে তাকে আটক করেন। চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান,দীর্ঘ প্রায় ২০ বছর চান্দিনা থানায় গ্রেফতারী পরোয়ানাটি পড়ে ছিল। আমরা বিভিন্ন মাধ্যমে ওই আসামীর খোঁজ নিয়ে চট্টগ্রাম থেকে আটক করি। বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান