1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুসিক নির্বাচনে পুরো নগরী জুড়ে নিরাপত্তায় বেস্টিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৭৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি নির্বাচনের দিন কোনভাবেই বহিরাগতদের নির্বাচনি এলাকায় অবস্থান করতে দেয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। পুরো নগরী নিরাপত্তার চাদরে ছেয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে যেন কোন বাাঁধা না থাকে -সে সব দিকে গোয়েন্দারা নজর রাখছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
১৫ জুন কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহন। ১৪ তারিখ কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন সম্পন্ন হবে। ১০৫ টি কেন্দ্রে শুধু পুলিশের সদস্যই নিয়োজিত থাকবে ৩ হাজারের বেশি। এছাড়া সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও থাকবেন কেন্দ্র পাহারা ও টহলে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল কুমিল্লা থেকে বলে গিয়েছিলেন- এই নির্বাচন মডেল নির্বাচন হবে। তাই নির্বাচনে নিরাপত্তায় কোন ছাড় দিতে চান না নির্বাচন কমিশন ও প্রশাসন। প্রতিটি কেন্দ্র থেকে সিসি ক্যামেরায় সকল কার্যক্রম নজরদারিতে রাখবে কমিশন। এদিকে কুমিল্লার নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও নাগরিকদের দাবি, ভোটের দিন নির্বিঘ্ন পরিবেশ। সবাই যেন নিজের ইচ্ছে মত ভোট দিতে পারেন সেই পরিবেশই চান নগরীর ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার। রিটানিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, কেন্দ্রগুলোতে খেয়াল রাখতে কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সাথে আলোচনা করে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, গোয়েন্দা বাহিনীর সদস্যরা যেমন মাঠে থাকবেন। একই সাথে প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট- জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটগণও নিয়োজিত থাকবেন নির্বাচনি আইন প্রতিপালনে সহায়তা করতে। কোন ভাবেই নির্বাচনি পরিবেশ বিশৃঙ্খল হবে না বলে আমরা আশা করছি।
এদিকে সিটি কর্পোরেশন এলাকায় বহিরাগতদের ঠেকাতে গোয়েন্দা পুলিশ সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ। তিনি জানান, ১৭ টি চেকপোস্ট এবং ২৯টি মোবাইল টীম ইতোমধ্যে মাঠে রয়েছে । নির্বাচনের দিন আরো ব্যাপক আয়োজন থাকবে। নির্বাচনের দিন পরিস্থিতি ব্যাঘাত ঘটতে পাওে এমন পরিস্থিতি তৈরী হলেই সাথে সাথে ব্যবস্থা নেয়ার সব প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
অন্যদিকে নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের মাধ্যমে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে কুমিল্লা সিটিতে। এছাড়া ২৭ ওয়ার্ডে ২৭ জন ম্যাচিষ্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ মোবাইল কোর্ট। র‌্যাবেরও ২৭টি টীম থাকার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। তিনি জানান, কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ কিংবা কোনটি ঝুঁকিপূর্ণ নয় – এসব বিবেচনা করে নয় বরং সব কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হবে।
কুমিল্লা সিটি নির্বাচনে ৫ মেয়র এবং সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে ১৪৯ জন প্রতিদ্বন্দীতা করবেন। ২৭ ওয়ার্ডে ১০৫ কেন্দ্রে ৬৪০ কক্ষে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ