1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষাবোর্ড বিজয়ের সুবণজয়ন্তীও মহান দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অনুষ্ঠানমালা উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি //

বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন বিজয়ের  সুবণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এবারো মাসব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে  বর্নিল আলোকসজ্জা,বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র‌্যালী, ক্রীড়া প্রতিযোগীতা, র‌্যাফেল ড্র,মিলাদ মাহফিল ও আলোচনা সভা। বীর বাঙ্গালীর অহংকার বিজয় মাসের প্রথম দিন বুধবার  ১ ডিসেম্বর বেলা ৪ টায় স্হান শিক্ষা বোর্ডে প্রাঙ্গণে  মহান বিজয় দিবস উপলক্ষে  মাসব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.আবদুস ছালাম । বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয়  দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে উদযাপন কমিটির আহবায়ক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে ও শিক্ষাবোর্ড কর্মচারী সমিতির সভাপতি মোঃ আবদুল খালেকের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন উড়িয়ে মাসব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।পরে প্রীতি ভলিবল খেলার মধ্য দিয়ে মাসব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ,  কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী,  বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম,উপ পরিচালাক (হি: ও নি:) মোহাম্মদ ছানাউল্যাহ সহ বোর্ডে সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।এসময় সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর প্রফেসর মো.আবদুস ছালাম বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃতে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই মাসে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে বহু আগেই সুখি সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ হতো। তবে অনেক বাঁধা বিপত্তির মাঝেও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছেন।আমরা সেই লক্ষ্যের সারথী হতে চাই। মুজিববর্ষকে নতুন প্রজন্মের মাঝে স্মরনীয় করে রাখতে চাই। এবারের বিজয়ের মাস উদযাপিত হচ্ছে ভিন্ন প্রেক্ষাপটে। মুজিবজন্মশত বর্ষে সাম্প্রদায়িক শক্তির ধারক-বাহকদের প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়ে সবাইকে উজ্জীবিত হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত