1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৪২৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাসী ও মোটরসাইকেল মিস্ত্রি নিহত হয়েছে।
বুধবার রাত ৮ টারদিকে মুরাদনগর-ইলিয়টগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বজরি খোলা গ্রামের মৃত ইসমাইল মুন্সির ছেলে রোমানিয়া প্রবাসী রিয়াদুল হাসান রাসেল(২৬)ও কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার লক্ষীপুর (ইলেয়টগঞ্জ)গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মোটরসাইকেল মিস্ত্রি মোশারফ হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার রাত আটটার দিকে উপজেলার বাখরাবাদ বাজারে যাওয়ার পথে শুশুন্ডা এলাকায় মাটিবাহী ট্রাক্টর এর সাথে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত প্রবাসী রিয়াদুলের খালাতো ভাই মহসিন জানান, রিয়াদুল রোমানিয়া প্রবাসী সে গত দুই মাস আগে ছুটিতে বাংলাদেশ আসে। বুধবার দুপুরে রিয়াদুল ও আমি মোটরসাইকেলযোগে মুরাদনগরে একটি চাকুরির বিষয়ে কথা বলতে আসি। কাজ শেষ করে যাওয়ার পথে আমাদের মোটরসাইকেলটি নষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক রিয়াদুল তার বন্ধু মোটরসাইকেল মিস্ত্রি মোশারফকে ফোন দিলে সে ইলিয়টগঞ্জ থেকে আমাদের কাছে এসে জানায় কিছু সরঞ্জাম আনতে হবে গাড়িটি ঠিক করতে। পরে মোটরসাইকেল মিস্ত্রি মোশাররফ ও রিয়াদুল বাখরাবাদ বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের দেরি হওয়া দেখে আমি রিয়াজুল এর মোবাইল ফোনে ফোন দিলে কেউ একজন ফোনটা রিসিভ করে আমাকে জানায় রিয়াদুল ও মোশারফ মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান