1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

কুমিল্লায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় ঈদুল আযহা উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ৩৭৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আজ বৃহস্পতিবার বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় উদযাপন করা হয়েছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানির মাধ্যমে দিনটি উৎযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
গতকাল বুধবার ভোর থেকে রাত অব্দি অবিরাম বৃষ্টি হলেও আজ ঈদের দিন সকালে আকাশ ছিল পরিচ্ছন্ন। সকাল আটটায় কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কুমিল্লা শহর ও শহর তলীর সকল ঈদগাহ ও মসজিদে একই সময়ে জামাত অনুষ্ঠিত হয়।
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাতে ইমামতি করেন ক্বারী মোহাম্মদ মাওলানা ইব্রাহিম। তিনি দেশের উন্নয়ন সমৃদ্ধি অগ্রগতি কামনা করে বিশেষ মেনাজাত করেন।
নামাজ শুরুর আগে কুমিল্লাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া চেয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এদিকে ঈদের জামাত শেষে প্রতিটি পাড়া মহল্লায় কোরবানির পশু জবাইয়ের কাজ শুরু হয়। এরই মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পরে।
মুষলধারে বৃষ্টি শুরু হলে বিপাকে পড়েন সড়কের পাশে যারা গরু জবাই করেছেন। প্রায় ঘন্টা ব্যাপী চলে বৃষ্টি।
বৃষ্টি থেমে যাওয়ার পর কোরবানির পশু কাটা গতিতে ব্যস্ত হয়ে পড়েন কসাই সহ বাড়ির ছোট বড় সকলে। অত্যন্ত উৎসবমুখর পরিবেশ কুমিল্লায় উদযাপিত হচ্ছে ঈদুল আযহা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক