1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লার নিরুদ্দেশ হওয়া চার বোন উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৬৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার জেলার নাঙ্গলকোটে নানার বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া চার বোনকে এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উদ্ধারের পর শুক্রবার সকালে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করেই বাড়ি ছাড়ে ওই চার বোন।তারা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা গ্রামের মজিবুল হকের মেয়ে। চারজনই মাদ্রাসার শিক্ষার্থী। এর মধ্যে বড় মেয়ে ১৮ বছরের তাসনিম জাহান, ১৭ বছরের মারজাহান ও ১২ বছরের তাজিন সুলতানা উপজেলা সদরের আফসারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থী। সবার ছোট ৬ বছরের মাইশা নারুয়া তালিমুল কোরআন মডেল মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ে।
গত বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার কথা বলে নানার বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হয় তারা। পরদিন শুক্রবার রাতে নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেন তাদের বাবা মজিবুল হক।
ডায়েরিতে উল্লেখ করা হয়, গত বুধবার একই ইউনিয়নের নারুয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় তার চার কন্যা। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে চার বোন একসঙ্গে নানার বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি তারা।সপ্তাহ পর তাদের উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শুক্রবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করেছেন পিবিআই পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম।তিনি জানান, কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া এলাকার হালিমা বেগম নামে এক নারীর বাড়ি থেকে ওই চার বোনকে উদ্ধার করা হয়েছে। এ বাড়িতেই একটি কক্ষ ভাড়া নিয়ে ছিল তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা