1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান ঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়

কুমিল্লায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে
কুমিল্লায় শ্রম আইন লঙ্ঘনের দায়ে ব্রিটিশ নাগরিককে অর্থদণ্ড
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক ব্রিটিশ নাগরিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে কুমিল্লার শ্রম আদালত। কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের দায়ের করা মামলার ভিত্তিতে বুধবার (২১ মে) সকালে এই রায় ঘোষণা করেন সম আদালতের আদালতের চেয়ারম্যান কুমিল্লার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ব্রিটিশ নাগরিক জর্জ এডউইন কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা এলাকায় অবস্থিত তেল ও প্রাকৃতিক গ্যাসভিত্তিক কোম্পানি ‘তাল্য বাংলাদেশ লিমিটেড’ নামক প্রতিষ্ঠানের জিএম হিসেবে কর্মরত৷ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শ্রমিকদের নির্ধারিত ৮ ঘণ্টার পরিবর্তে দৈনিক ১২ ঘণ্টা করে কাজ করানো, শ্রমিকদের কল্যাণ তহবিল ও অংশ্রগ্রহণ তহবিল শ্রম আইন অনুসারে পরিচালিত না হওয়াসহ বাংলাদেশের শ্রম আইনের সাথে সাংঘর্ষিক রেখে কাজ করানোর অভিযোগে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের পক্ষে চলতি বছরের ১১ মার্চ মামলাটি দায়ের করা হয়। পরে, শুনানীতে শ্রম আইন ২০০৬-এর ৩০৩ এর ঙ, ৩০৭ এবং ৩১২ ধারায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷ এদিকে, শুনানিতে প্রতিষ্ঠানটির জিএম জর্জ এডউইন দায় স্বীকার করে নেয় এবং আদালতের আদেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করে দেয়। মামলার তথ্য নিশ্চিত করেন শ্রম আদালতের হিসাবরক্ষক রাহিদ হাসান। তিনি জানান, এর আগে প্রতিষ্ঠানটিকে শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে লিখিতভাবে নোটিশ প্রদান করা হয়েছিল। এদিকে,শ্রমিক অধিকার সংরক্ষণে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। তারা মনে করেন, এই রায়ের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। শ্রমিকদের অধিকার রক্ষায় এ ধরনের নজরদারি ও আইনি পদক্ষেপ আরও জোরদার করা জরুরি। এ বিষয়ে কুমিল্লা অঞ্চলের কয়েকজন শ্রমিক নেতা জানান, শ্রমিকদের অতিরিক্ত সময় কাজ করানো তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। আদালতের এই সিদ্ধান্ত শ্রমিকবান্ধব প্রশাসনের পরিচয় বহন করে বলেও মন্তব্য করেন তারা। এছাড়াও, কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের এমন উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন তারা৷ ভবিষ্যতেও এভাবে শ্রমিকদের পাশে থাকার আহবান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবানঋণখেলাপি হওয়ার সুযোগ নেই মন্জুরুল আহসান মন্সীর, মনোনয়ন বৈধ নিয়ে তোলপাড়