1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা ভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কুমিল্লায় মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে
কুমিল্লায় মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল এলাকায় মসজিদের ভেতরে এশার নামাজের সময় ছুরিকাঘাতে সায়মন (২৮) নামে এক মোবাইলফোন ব্যবসায়ী আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে শংকুচাইল উচ্চ বিদ্যালয়সংলগ্ন মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। আহত সায়মন শংকুচাইল বাজারের মোবাইলফোন ব্যবসায়ী এবং সাবেক সেনা সদস্য আলী হায়দারের ছেলে। অভিযুক্ত সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির বাসিন্দা। স্থানীয়রা জানান, তিনি মাদকসেবনসহ নানা অপরাধে জড়িত।

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে আমরা তদন্ত করেছি এবং ছুরিকাঘাতের বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আহত সায়মনের ভাই সজীব জানান, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন তার ভাইয়ের দোকান থেকে একটি মোবাইলফোন মেরামত করান। তবে টাকা না দিয়েই সেটি নিয়ে যেতে চাইলে সায়মন তাকে মেরামতের মূল্য পরিশোধ করার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। শনিবার (২ আগস্ট) রাতে সায়মন মসজিদে এশার নামাজ পড়তে গেলে সুমন পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মসজিদের ইমাম হাফেজ কাজী মো. হানিফ লিকসন বলেন, এশার জামায়াতে দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদারত অবস্থায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দ্রুত সায়মনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতেই তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররাভিক্টোরিয়া কলেজ এয়ার এক্স ক্যাডেটদের ইফতার মাহফিল অনুষ্ঠিত১৭ বছর পর দেবীদ্বার স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত