1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে নিহত- ১,আহত ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু

আবারও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার পেলেন এসআই নাজমুল হুসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে
  • লিটন সরকার বাদল

জেলা পুলিশের আয়োজনে কুমিল্লা জেলা পুলিশ সুপার(এসপি) আব্দুল মান্নানের নিকট থেকে জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার গ্রহণ করলেন দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুসেন। গত মার্চ মাসে কৃতিত্বপূর্ণ কর্মের স্বীকৃতি স্বরুপ তানিসা হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন এবং জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং আইনি জটিলতা সুন্দরভাবে তদন্ত করায় ভালো কাজের জন্য এই উত্তম পুরস্কারে ভূষিত হোন তিনি। সোমবার(১০ এপ্রিল বিকালে জেলা পুলিশ হল রুমে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নান এ পুরস্কার তুলে দেন উপ-পরিদর্শক(এসআই) নাজমুল হুসেনের হাতে। এর আগে ফেব্রুয়ারি মাসে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন ও দ্রুত আসামি গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের জন জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার পুরস্কার পেয়েছিলেন তিনি। পুরস্কার গ্রহণের সময় সঙ্গে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অবস) খন্দকার আশফাকুজ্জামানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ। এক প্রতিক্রিয়ায় এসআই নাজমুল হুসেন জানান,” পেশাগত সাফল্যে আমি খুব আনন্দিত। পেশাগত দায়িত্ব পালনে আমি সর্বদা নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে চেষ্টা করি। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে। তিনি আরও বলেন,এই অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মান্যবর জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান স্যার,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অবস) খন্দকার আশফাকুজ্জামান স্যার,দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আলমগীর ভূঞা পিপিএম স্যার ও ওসি (তদন্ত) মোহাম্মাদ শহীদউল্লাহ প্রধান স্যারকে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে নিহত- ১,আহত ৩কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু